অনুপ্রবেশকারীদের বড় ধাক্কা! জেলায় জেলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার শুরু ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ অভিযান! 🇮🇳

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট! এই ফর্মুলাতেই কাজ করার কথা বলেছে রাজ্যের নবগঠিত বিজেপি সরকার। এবার আর মুখের কথা নয়, শুরু হয়ে গেল সেই ডিপোর্ট করা বা সীমান্ত পার করে নিজের ঠিকানায় পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া। রাজ্য সরকারের তরফে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হল। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে কাউকে চিহ্নিত করা গেলেই তাঁকে পাঠিয়ে দেওয়া হবে ওই হোল্ডিং সেন্টারে।



কাদের ডিপোর্ট করা হবে?

কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন ২০২৪ -এর ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা এ রাজ্যে এসেছেন, তাঁদের মধ্যে যাঁরা সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় পড়েন, তাঁদের বৈধ নাগরিক হিসেবে গণ‍্য করা হবে। যাঁরা ওই আইনের আওতায় পড়েন না অর্থাৎ বাংলাদেশে যাঁরা সংখ্যাগুরু, তাঁদের ডিপোর্ট করা হবে।


হোল্ডিং সেন্টার নিয়ে কী নির্দেশ দিল রাজ্য সরকার:

অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সব জেলা শাসকদের। যে অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গারা ২০২৪-এর ৩১ ডিসেম্বরের পরে ভারতে এসেছেন, তাঁদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এরাজ্যে সংশোধনাগার থেকে যে সব অনুপ্রবেশকারী ছাড়া পাবেন, তাঁদেরকেও এই হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হোল্ডিং সেন্টার থেকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিএসএফ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে।

Facebook: https://www.facebook.com/reel/4528642144061247

Youtube: https://youtu.be/BV5Avmn9R78?si=nCAIK2Z7CcVEpr80

Follow Us on Social Media: 

https://www.facebook.com/bongwirefb

https://www.youtube.com/@bongwire

https://www.linkedin.com/company/bongwire